সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন ও শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন ও শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

নওগাঁর সাপাহারে বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যেয়ে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দুইবার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।

জানা যায় কোমলমতি এই শিক্ষার্থীদের লেখাপডার খোঁজখবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় সাপাহার উপজেলা সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

পরে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কূশল বিনিময় ও লেখাপড়ার খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।