× Banner
সর্বশেষ
আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি কবির, সম্পাদক পিকুল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
ফরিদপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি কবির, সম্পাদক পিকুল

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কবিরুল ইসলাম সিদ্দিকি সভাপতি ও মাহাবুবুল ইসলাম পিকুল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির ১৮ পদের ১৭টিতেই বিজয়ী হয়েছেন সভাপতির প্যানেলের সদস্যরা।

সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট গ্রহন। সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকি। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আশিষ পোদ্দার বিমান ভোট পেয়েছেন ২৭। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহম্মেদ ৫৬ ভোট, সঞ্জিব দাস ৫৫ ভোট, সাজ্জাদ হোসেন রনি ৫৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৪৬ ভোট পেয়ে মাহাবুবুল ইসলাম পিকুল। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন পেয়েছেন ৪৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ মফিজুর রহমান শিপন ৬৩ ভোট, অর্থ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মনির হোসেন।

দপ্তর সম্পাদক পদে আসাদুল হক আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবিদুর রহমান নিপু, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে মানিক কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে ছয় জন হাসানউজ্জামান, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম আনজু, এস.এম জাহিদ, রুহুল আমিন ও এস.এম মাসুদুর রহমান তরুণ নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..