ফরিদপুর পাসপোর্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে ডিবি পুলিশ

ফরিদপুর পাসপোর্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে ডিবি পুলিশ
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের ৫ দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পাসপোর্ট লেনদেন সংক্রান্ত পাঁচটি হিসাবের খাতা, ডায়েরি, পাসপোর্টের টাকা জমা দেওয়ার চালান রশিদ, দুটি মনিটর, দুইটি হার্ডডিক্স এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫ দালালকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা শহরের কমলাপুর তেতুলতলা এলাকার নাদিম হাসান (৩৫), পূর্ব আলীপুর এলাকার মো. তরিকুল ওরফে নাঈম (৪৫), দক্ষিণ আলীপুর এলাকার রাবি মোল্লা (২৮), চাঁনমারী ঈদগাহ এলাকার আল-আমিন শেখ (২৭) ও কুটিবাড়ী কমলাপুর এলাকার মোজাম্মেল হোসেন শিমুল (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।