রাণীনগরে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০১ এর কল্যাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র ৮০ জনের মাঝে ৮০টি কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তানভীর আহম্মেদ, জিয়া, সুব্রত চৌধুরী, রহিম, বিপ্লবসহ কল্যাণ তহবিলের সঙ্গে সংশ্লিষ্ট আরো অনেকেই।

আয়োজকরা জানিয়েছেন, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০১ এর কল্যাণ তহবিল ২০১৫ সালে গঠনের পর থেকেই কল্যাণ তহবিল হতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।