× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পোশাকশ্রমিককে ছুরিকাঘাত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

সাভার প্রতিনিধি:  সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী পোশাকশ্রমিককে ছুরিকাঘাত ও কুপিয়ে আহতকরেছে বখাটে যুবক।

আজ বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নতুনপাড়া এলাকার এক পোশাককর্মীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। কিন্তুওই পোশাককর্মী প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ওই যুবক। ওই সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে সেখান থেকে পালিয়ে যায় সিরাজুল। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পরে এলাকাবাসী সিরাজুলকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।ম

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন জানান, আহত ওই পোশাককর্মীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এসপি আরো জানান, আহত ওই পোশাককর্মী ও তাঁর স্বামী নতুনপাড়া এলাকায় ভাড়া থাকতেন।


এ ক্যটাগরির আরো খবর..