× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নারায়ন দেবনাথ

অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল সীমান্ত বন্ধের হুশিয়ারি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
সীমান্ত বন্ধের হুশিয়ারি

অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে জানুয়ারি মাস থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল স্থলবন্দর বন্ধ করে দিয়েছেন প:বঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত বন্ধের হুশিয়ারি

গতকাল ২ ডিসেম্বর পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশে তিনি এমন হুশিয়ারি দেন।

আজ সকাল ৬টা থেকে পেট্রাপোল সীমান্তে সব ধরনের আদান-প্রদান বন্ধ রয়েছে। আজকের অবরোধে বিজেপি ৬জন বিধায়ক এবং অসংখ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

সীমান্তের জিরো পয়েন্টে আয়োজিত এই অবরোধে শুভেন্দু অধিকারী বলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে অনতিবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য আর্জি জানান। তিনি আরও বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ১৭ হাজার সেনা জোয়ান আত্মত্যাগ করে দেশকে স্বাধীন করে দিয়েছিলো আর আজকে বাংলাদেশে ভারতের পতাকাকে অসম্মান করা হচ্ছে।এইজন্য বাংলাদেশকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন ভারতের জাতীয় পতাকা অসম্মানের জন্য ইউনুস সরকারকে অনেক বড় মূল্য দিতে হবে।

সীমান্তের জিরো পয়েন্টে শুভেন্দু অধিকারী গ্যাস বেলুনে চিন্ময় প্রভুর ছবি লাগিয়ে শূন্যে উড়িয়ে দেন।

একই সাথে মুম্বাইয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ বলির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।সেখানেও অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া প্রায় প্রতিদিন প:বঙ্গের বিভিন্ন এলাকায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মিছিল মিটিং অনুষ্ঠিত হচ্ছে।গতকাল নদীয়ার মায়াপুরে পৃথিবীর সর্ববৃহৎ ইসকন মন্দির এলাকায় ভক্তরা প্রতিবাদ মিছিল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..