× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক

পুরস্কারের টাকা কে কত করে পাবে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা?

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
পুরস্কারের টাকা

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই সঙ্গে দীর্ঘদিনের শিরোপা আক্ষেপ ঘুচিয়েছে আকাশি-নীলরা। তাই বেশ ঘটা কেএই বিশ্বচ্যাম্পিয়ন দলকে বরণ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেট সমর্থকরা। পুরস্কারের টাকা কে কত করে পাবে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা?

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আর মেরিন ড্রাইভে চ্যাম্পিয়ন দলটিকে বরণ করতে এসেছিলেন লাখ লাখ ভারতীয়রা। দেশের মাটিতে ফেরার আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন ভারত দলকে ভারতীয় মুদ্রায় মোট ১২৫ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই।

দেশে ফেরার পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ। তবে এই অর্থ শুধু ক্রিকেটারদের জন্যই না, বরাদ্দ ছিল দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য।

বিপুল পরিমাণ এই অর্থের বণ্টনের তথ্যটাও এবার সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। এমনকি কোনো ম্যাচ না খেলা সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালও পাবেন এই পরিমাণ অর্থ।

এ ছাড়াও দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন ৫ কোটি টাকা। দ্রাবিড় ছাড়াও দলের বাকি তিন কোচ পাবেন আড়াই কোটি টাকা। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মামব্রে এই পরিমাণ অর্থ পাবেন।

দলের বাকি সাপোর্ট স্টাফ, অর্থাৎ, তিনজন ফিজিও, তিন জন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসাজ বিশেষজ্ঞ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ২ কোটি টাকা করে পাবেন।

ভারতীয় দলে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, শুভমান গিল ও আবেশ খান। তারা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাবেন।

অন্যদিকে নির্বাচক প্রধান অজিত আগরকার-সহ পাঁচ জন নির্বাচকও ১ কোটি টাকা করে পাবেন বলে জানা গিয়েছে। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের মধ্যে।


এ ক্যটাগরির আরো খবর..