× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

দিনাজপুর জেলা প্রতিনিধি (নয়ন)

পার্কের নিরাপত্তা প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা-অসামাজিক কার্যক্রমের আলামত জব্দ

ACP
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০২২
পার্কের নিরাপত্তা প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় ছুরিকাঘাতে সবুজ মিয়া (২৬) নামের পার্কের এক নিরাপত্তা প্রহরীকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার মোজাম বিনোদন পার্কের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এছাড়া ঘরের ভেতর থেকে অসামাজিক কার্যক্রমের ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়। নিহত সবুজ মিয়া পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভংগী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ কয়েকমাস থেকে পার্কটিতে রাতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন এবং দিনে মুদিদোকান করতেন।

পার্কটিতে কর্মরত আহসান হাবিব জানান, পার্কের ঘরটিতে রাতে তিনজন পতিতা নারী ছিলেন। তারাই সকালে মরদেহ দেখতে পেয়ে আরেক নিরাপত্তা কর্মীর মাধ্যমে পার্ক মালিককে খবর দেয়।

পরে পার্ক মালিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এর আগে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে চলতি বছরের এপ্রিল মাসে পার্কটিতে অভিযান চালায় পুলিশ। সেখানে দুজন পতিতা নারী এবং দুজন খদ্দেরসহ পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম ও তার জামাতাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও তাদের একমাসের কারাদন্ড দেন। জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবু হাসান কবির দিনাজপুর জেলাপ্রতিনিধি নয়ন কে বলেন , কে বা কারা, কী কারণে তাকে ছুরির আঘাতে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..