× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

পাঠ্য বইয়ে এই লেখাটা আসলো কিভাবে!

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

‘মংডুর পথে’ শীর্ষক একটি ভ্রমণ কাহিনী অন্তর্ভুক্ত রয়েছে অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবই সাহিত্য কণিকা’য়। কথাসাহিত্যিক বিপ্রদাস বড়ুয়ার লেখা এ ভ্রমণ কাহিনীর একাধিক জায়গায় আরাকানের রোহিঙ্গাদের চট্টগ্রাম থেকে যাওয়া অভিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে লেখাটি আলোচনায় উঠে এসেছে। ইতিহাসবিদরা বলছেন, পাঠ্যবইয়ে এ লেখাটি নির্বাচন সঠিক হয়নি। এটা পাঠ্যবইয়ে থাকা উচিত নয়। ‘মংডুর পথে’ ভ্রমণ কাহিনীর এক জায়গায় লেখা হয়েছে- ‘ছোটবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার গল্পের মতো। সারা মিয়ানমারে আমাদের রিকশার বদলে পাইক্যা। স্থানীয় মুসলমানরা এর একচেটিয়া চালক। মংডুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরাও আছে। এরা চট্টগ্রাম থেকে এসেছে, দীর্ঘদিন ধরে আছে।’ অন্য জায়গায় লেখা হয়েছে, ‘ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। রোয়াইংগা মুসলিম বয় আছে দুজন। ওরা মূলত চট্টগ্রামের।’ আরেক জায়গায় লেখা হয়েছে, ‘রান্নাঘর থেকে ছুটে এলো একটা মেয়ে। বাঙালি। লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে। মেয়েটি দিব্যি চট্টগ্রামী ভাষায় এটা-ওটা আছে জানিয়ে রাখতে লাগলো। ওর নাম ঝরনা। পূর্বপুরুষের বাড়ি চট্টগ্রামের রাউজানে।’


লেখকঃ সাংবাদিক রাজিব শর্মা


এ ক্যটাগরির আরো খবর..