পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥
পাটকেলঘাটার কুমিরায় ট্রাকের চাপায় খোদেজা বেগম (৪০) নামের এক মহিলা নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে সেনপুর চৌধুরী ব্রিকস সংলগ্ন সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার ফুফাতো বোন সেনপুর গ্রামের মৃত আমজেদ সরদারের স্ত্রী খোদেজা বেগম মাহমুদ নিজ বাপের বাড়ি থেকে সেনপুর স্বামীগৃহে ফিরছিল। ব্যাটারী ভ্যান যোগে ফেরার পথিমধ্যে সেনপুর চৌধুরী ব্রিকস সন্নিকটে পৌছালে বিপরীত দিক থেকে একটি কাচা ইট বোঝাই ভ্যান রাস্তা পার হচ্ছিল। এসময় ইট বোঝায় ভ্যানটি ব্যাটারী চালিত যাত্রী বোঝাই ভ্যানকে আঘাত করলে ঘটনাস্থলেই ভ্যান সহ যাত্রীরা রাস্তার উপর উল্টে পড়ে। এসময় ডানপাশে বসে থাকা খোদেজা বেগম রাস্তার উপর পড়ে গেলে পিছন দিক থেকে আসা যশোর গামী একটি ট্রাক খোদেজার পায়ের উপর দিয়ে শরীর ভেদ করে চলে যায়। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি চালক সহ আটক করলে পরে থানা হেফাজতে নিয়ে যায় থানা পুলিশ। স্থানীয় লোকজন গুরুতর আহত খোদেজা বেগমকে পাটকেলঘাটা নার্সিং হোমে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। মৃতুকালে ২ ছেলে ও ২ মেয়ে  রেখে গেছেন। বড় ছেলে সোহাগ হোসেন (২৪) ঢাকা মেডিকেলে ও ছোট ছেলে সবুজ (২০) সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বঃ পড়াশোনা করে। মঙ্গলবার রাত ৮ টার দিকে নিহতের লাশ জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।