শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল সহ নি¤œ আদালতের নিষ্পত্তিকৃত ৭৮টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়।
আলামতের মধ্যে ছিল গাজা, মদ, তাস, সিডি ক্যাসেট, দেশীয় অস্ত্র, টিন, নির্বাচনী ব্যালট বাক্স, এ্যালুমুনিয়ামের পাতিল, পিতলের কলস প্রভৃতি।
এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. এহ্সানুল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মুজাহিদ উল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, কোর্ট পুলিশ উপ-পরিদর্শক দবির উদ্দিন হাওলাদার সহ পুলিশ সদস্য ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. এহ্সানুল হক বলেন, নারী শিশু আদালত সহ নি¤œ আদালতের নিষ্পত্তিকৃত ৭৮টি মামলার আলামত ধ্বংস করা হয়। ২০১৬ সালে এ নিয়ে তৃতৃীয় বারের মত বিভিন্ন আদালতের নিষ্পত্তিকৃত মামলার আলামত ধ্বংস করা হয়েছে।



