× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পাটকেলঘাটাঞ্চল নিন্মচাপের কবলে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: গত ১ সপ্তাহ যাবত বিরুপ আবহাওয়ায় নিন্মচাপের কবলে পাটকেলঘাটাঞ্চল। সারা দিন-রাতে প্রায় সময়টাই যেন কখনও টিপ টিপ আবার কখনও অঝর ধারায় বৃষ্টি হয়েই চলেছে। প্রকৃতির এই বিরুপ আবহাওয়ার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন মহা বিপাকে। আয় রোজগার না হওয়ায় সারাদিন ঘরে বসেই অনেকের অনাহারে দিন কাটছে। এদিকে অতি বৃষ্টিপাতের কারণে নিন্মাঞ্চল অনেকটাই প্লাবিত। দুদিন আগেও যেখানে কৃষকরা পাট পচানোর দুঃশ্চিন্তায় ছিল, আজকের দিনে খানা-খন্দ পানিয়ে তলিয়ে গেছে। কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে তালার কুমিরা ইউনিয়ন অনেকটাই প্লাবিত। বিশেষ করে কপোতাক্ষ নদের তীরবর্তী মানুষগুলো এখন অনেকটাই অসহায় হয়ে দিনাতিপাত করছেন। শুষ্ক খাবার, স্থান এবং সুপেয় পানির ব্যবস্থা করা জরুরী। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা অঞ্চলে এমন বৃষ্টিপাতের ধারা আগামী  কয়েকদিন অব্যাহত থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..