× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

পাওনা টাকা চাওয়ায় ভাইকে খুন

admin
হালনাগাদ: শনিবার, ৩ মার্চ, ২০১৮

দুলাল পালঃ  জমি বিক্রির টাকা চাওয়ায় ভাইকে খুনের অভিযোগ ধামরাইয়ে পাওনা টাকা চাওয়ায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম সাত্তার মিয়া (৬০)। শুক্রবার সকালে সাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাত্তার মিয়ার ছেলে সেলিম রেজা অভিযোগ করে বলেছেন, জমি বিক্রির পাওনা টাকা চাওয়ায় চাচার পরিবারের লোকজন বাবাকে পিটিয়ে হত্যা করেছে।

নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, সাত্তার মিয়া ছয় মাস আগে ভাই সাদেক বেপারীর কাছে ৩৪ শতাংশ জমি বিক্রি করেন। এরপর থেকে জমি বিক্রির টাকা পরিশোধ নিয়ে তালবাহানা শুরু করতে থাকেন সাদেক। বৃহস্পতিবার রাতে টাকা চাইতে গেলে সাদেক বেপারী কৌশলে সাত্তার মিয়াকে নিজেদের বাড়িতে রেখে দেয়। পরে সকালে সাদেকের বাড়িতে সাত্তারের মৃরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

নিহতের ছেলে সেলিম রেজা বাংলাদেশ প্রতিদিনকে  বলেন, জমি বিক্রির পাওনা ১৩ লাখ ৫০ হাজার টাকা চাওয়ায় তার চাচা বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

ধামরাই থানার উপ-পরির্দশক এস আই ভজন রায় বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের  চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে সাদেক বেপারী ও তার ছেলে আব্দুল হক, মো. ইউনুস, মো. দেলোয়ার, রুবেল হোসেন এরা সবাই পলাতক। এ ঘটনায় একটা হত্যা মামলা করা হবে।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..