× Banner
সর্বশেষ
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় ফসিয়ার রহমান মহিলা মহা-বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগ নেতা আকতারুজ্জামান সুজা।

বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, অধ্যাপক সেখ রুহুল  কুদ্দুস, যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সুপ্রিয়া ও জয়শ্রী রায়। পাইকগাছা কলেজ চত্ত্বরে অধ্যক্ষ মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, লিলিমা খাতুন, মোমিন উদ্দীন, সাংবাদিক আব্দুর রাজ্জাক বুলি ও এন ইসলাম সাগর। স্মৃতিসৌধ সংলগ্ন সড়কে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, প্রনব বিশ্বাস, রোকনুজ্জামান, মৃণাল কান্তি, ফজলুল আজম, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষার্থী মুনমুন, তাসমিয়া ইসলাম চাঁদনী, ফারিহা, কান্তা রায়, প্রচেতা জামান নিধি। সোনালী ব্যাংকের সামনে প্রধান সড়কে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক দিলিপ কুমার দাশ, মোঃ খালেকুজ্জামান, আবু তৈয়্যাব, প্রদীপ কুমার শীল, রহমত আলী, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, অনিমেষ চন্দ্র হরি, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, শিক্ষার্থী তনয় সেন। অনুরূপভাবে আ’লীগনেতা আকতারুজ্জামান সুজার সভাপতিত্বে আলমতলা আজিজিয়া সিনিয়ার মাদ্রাসার কর্মসূচীতে বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এসএম সাইফুল্লাহ ও আব্দুল হাই আজাদ।


এ ক্যটাগরির আরো খবর..