× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পাইকগাছায়৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও সেমিনার ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা নরেন্দ্রনাথ মৌলিক, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, রণজিত কুমার মিস্ত্রী। বক্তব্য রাখের সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, কৃষক জিয়াউর রহমান, অনুকুল ব্যানার্জি, মোশারফ হোসেন ও চায়না রানী। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরআগে আব্দুল মজিদ বয়াতী ও তার দল জারি গান পরিবেশন করেন। মেলায় মোট ১২টি স্টল স্থান পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..