× Banner
সর্বশেষ
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালনা হবে টেলিটকের ৩৬ জুলাই অফারে তরুণদের ব্যাপক সাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ

পাইকগাছার ৯ ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Paikgacha-Election.jpg

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।। পাইকগাছায় করোনার কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। এ ঘোষণার পরপরই ভোটের মাঠের লড়াই শুরু হয়েছে।

উপজেলার ১০টি ইউনিয়নে মধ্যে ৯টিতেই বেশ জোরেশোরেই বইছে নির্বাচনী হাওয়া। মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। পাইকগাছার ১০ টি ইউনিয়নের মধ্যে ১ নং হরিঢালী ইউনিয়নে করোনায় একজন প্রার্থী মারা যান। এ কারণে সেখানে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন হবে বলে নির্বাচনী কর্মকর্তা কামাল আহম্মদ জানিয়েছেন।

উপজেলার ১০টি ইউনিয়নের ৯টিতে ৪০ জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছুটে চলেছে ইউনিয়নের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ভোট প্রার্থনার পাশাপাশি সভা-সমাবেশসহ সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। খোঁজখবর নিচ্ছেন ভোটারদের। শুধু প্রার্থীরাই নয়, বেরিয়ে পড়েছেন তাদের কর্মী-সমর্থকেরাও। ভোটের আগেই মাঠের লড়াই শুরু হয়ে গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কমাল উদ্দিন জানান, উপজেলায় মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৯৭৪। তার মধ্যে ১ নম্বর হরিঢালী ইউনিয়নে করোনার কারণে চেয়ারম্যান প্রার্থী সরদার গোলাম মোস্তফা মারা যান। সে কারণে ইউনিয়নটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ কারণে হরিঢালী ইউনিয়নে ভোট হচ্ছে না।

উপজেলায় এবার ২ লাখ ২৫ হাজার ৫৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ অন্যান্য দলের চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় রয়েছে কপিলমুনি ইউনিয়নে ৬ জন, লতা ইউনিয়নে ৩, দেলুটি ইউনিয়নে ৩, সোলাদানা ইউনিয়নে ৪, লস্কর ইউনিয়নে ৪, গদাইপুর ইউনিয়নে ৫, রাড়ুলি ইউনিয়নে ৩, চাঁদখালী ইউনিয়নে ৬ ও গড়ুইখালীতে ৬ জন চেয়ারম্যান প্রার্থী।

সোলাদানা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস এম এনামুল হক বলেন, ‘প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কিন্তু আমার ইউনিয়নে ঝুঁকি রয়েছে।’ একই কথা বলেছেন রাড়ুলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও গদাইপুরের চেয়ারম্যান জুনায়েদুর রহমান।তাঁরা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমরা।

পাইকগাছা নির্বাচনী কর্মকর্তা কামাল আহম্মদ জানান, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সিনিয়র সহকরী পুলিশ সুপার খুলনা ডি সার্কেল মো. সাইফুল ইসলাম বলেন, পাইকগাছা-কয়রা ইউনিয়ন পরিষদের নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। যদি কেউ নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা ও কারচুপি হতে দেওয়া হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..