× Banner
সর্বশেষ
অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালনা হবে টেলিটকের ৩৬ জুলাই অফারে তরুণদের ব্যাপক সাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী 

পিআইডি

টেলিটকের ৩৬ জুলাই অফারে তরুণদের ব্যাপক সাড়া

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
টেলিটকের ৩৬ জুলাই অফার
টেলিটকের ৩৬ জুলাই অফার

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য আকর্ষণীয় একটি বিশেষ অফার চালু করেছে। টেলিটকের ৩৬ জুলাই অফার-এর মাধ্যমে তরুণদের জন্য স্বল্পমূল্যে Gen-Z সিম এবং সব গ্রাহকের জন্য বিশেষ ডাটা ও টকটাইম সুবিধা দেওয়া হচ্ছে।

এই অফারের আওতায় নিয়মিত ১৫০ টাকা মূল্যের Gen-Z সিম মাত্র ৩৬ টাকায় টেলিটকের সব কাস্টমার কেয়ার সেন্টার থেকে সংগ্রহ করা যাচ্ছে। অফার চালুর পর দেশের বিভিন্ন সেবা কেন্দ্রে গ্রাহকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা তরুণদের আগ্রহের প্রতিফলন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া টেলিটকের সব প্যাকেজের গ্রাহকদের জন্য চালু হয়েছে বিশেষ স্মারক অফার। এতে মাত্র ৩৬ টাকায় পাওয়া যাচ্ছে ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ইন্টারনেট ডাটা, যার মেয়াদ ৭ দিন

গ্রাহকরা নির্ধারিত USSD কোড ডায়াল করে অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে সহজেই এই অফার সক্রিয় করতে পারবেন।

টেলিটক জানিয়েছে, অফারের বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং প্রযোজ্য USSD কোড জানতে গ্রাহকদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরটি ভবিষ্যতেও তরুণ প্রজন্মসহ দেশের সব গ্রাহকের জন্য সাশ্রয়ী, উদ্ভাবনী ও সময়োপযোগী ডিজিটাল যোগাযোগসেবা চালু রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..