× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

পাইকগাছার সিনিয়র স্টাফ নার্স হামিদা জাতীয় স্বর্ন পদকের জন্য মনোনীত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন সেবিকা হিসাবে জাতীয় স্বর্নপদকের জন্য মনোনীত হয়েছেন।

২০১৫-২০১৬ অর্থ বছরের উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সেবা পরিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাছিমা পারভীন স্বাক্ষরিত ডিএনএস/শা-৫/বাজেট/স্বর্নপদক/২০১৫-২০১৬/৫১১৫ নং স্মারকে হামিদা খাতুনের পদক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য হামিদা খাতুন পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মোঃ শামসুল হকের স্ত্রী। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসাবে ১৯৯৩ সালের ১৮ মে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর তিনি সাতক্ষীরার শ্যামনগর কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ১৯৯৮ সালের ২৫ জুন থেকে সুনামের সহিত অদ্যাবধি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

ব্যক্তিগত জীবনে হামিদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জাতীয় স্বর্ন পদকে মনোনিত হওয়ায় হামিদাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশসহ সকল মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..