× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

পরিচালকের সাথে তুমুল মারামারি অক্ষয় কুমারের

admin
হালনাগাদ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

কি কারনে  হঠাৎ রেগে গেলেন বলিউড খিলাড়ি । চিৎকার করতে করতে তারা একে অপরের দিকে ছুটে গেলেন। শুরু হয়ে গেল তুমুল মারামারি। অবশেষে পুলিশ এসে তাদের থামানোর চেষ্টা করলেন। শুটিং স্পটে সম্প্রতি মারামারি করলেন বলিউড তারকা অক্ষয় কুমার এবং পরিচালক রোহিত শেঠি।

রোহিতের পরবর্তী ছবি ‘সূর্যবংশী’ এর শুটিং চলছে। সেখানে অভিনয় করছেন অক্ষয় কুমার। প্রতিদিনের মতে এদিনও চলছিলো দৃশ্যধারণ। হঠাৎই দু’দিক থেকে দৌড়ে এলেন অক্ষয় ও রোহিত। ঝাঁপিয়ে পড়লেন একে অপরের উপর। তার পর কিল, ঘুসি, চড়… চলতে থাকল অনবরত।দু’জনকে থামাতে আশপাশ থেকে দৌড়ে এলেন বেশ কয়েকজন পুলিশ। ‘ফল আউট, ফল আউট’ বলে চিৎকার করতে করতে দু’জনেই পড়ে গেলেন মাটিতে।

কী হল হঠাৎ! কেন মারামারি শুরু করলেন অভিনেতা-পরিচালক? জানা গেল অক্ষয়ের পোস্ট থেকেই। জানালেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ। কিছু দিন আগে জনপ্রিয় এক ওয়েবসাইট ‘ব্রেকিং নিউজ’ তকমা লাগিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের মুল বক্তব্য, ‘সূর্যবংশী’র শুট চলাকালীন অক্ষয় আর রোহিতের মধ্যে বেজায় মনোমালিন্য হয়েছে। দু’জনের মধ্যে কথাও বন্ধ। সহযোগী পরিচালকের মাধ্যমেই একে অন্যের সঙ্গে কথা বলেন।

কিন্তু পুরো ব্যাপারটাই যে একেবারে ভুল, কিছুই হয়নি রোহিত এবং অক্ষয়ের মধ্যে তা প্রমাণ করতেই এ রকম ‘ব্যঙ্গাত্মক’ ভিডিওর আশ্রয় নিয়েছে টিম ‘সূর্যবংশী’। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, ওই সংবাদমাধ্যমে প্রকাশিত হেডলাইনটি অতি নাটকীয়ভাবে পড়ছেন ক্যাটরিনা।

এর পরই ক্যামেরার ফোকাস ঘুরে যায় অক্ষয় আর রোহিতের দিকে। প্রতিবেদনের হেডলাইনে ‘ফল আউট’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। আর সেই শব্দকেই খানিকটা উপহাস করেই বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে বলতে শোনা গেল, ‘লড়না পড়েগা, লড়না পড়েগা…উই হ্যাড আ ফলআউট।’


এ ক্যটাগরির আরো খবর..