× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি:

পরকীয়ার সন্দেহে নাতনির চোখের সামনে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
নাতনির চোখের সামনে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম লিপি বেগম (৪৫)। তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন শান্ত স্বভাবের নারী হিসেবে। অভিযুক্ত স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) ঘটনার পরপরই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় লিপি বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লিপি বেগম ও শফিকুল ইসলামের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের ছেলে পনির ইসলাম (২৮) বলেন, “বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, এরপর বাবা বাসা ছেড়ে চলে যান। সকালে ফিরে এসে বলেন, জামাকাপড় নিয়ে ঢাকা যাব। তারপর রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করেন।”
প্রত্যক্ষদর্শী নাতনি স্মৃতি আক্তার জানান, “দাদা দাদিকে কোরআন ছুঁয়ে বলতে বলেন যে তিনি কোনো সম্পর্ক রাখেননি। দাদি যখন কোরআন ধরতে যান, তখনই দাদা কোমর থেকে ছুরি বের করে গলায় বসিয়ে দেন।”
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..