× Banner
সর্বশেষ
সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাঃ উপলক্ষে তিতুমীরে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত 

admin
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

সরকার রাজীবঃ পবিত্র ‘ঈদ-ই-মিলাদুন্নবী সাঃ’ উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ কতৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বার্ষিক দোয়া মাহফিল।

আজ (১০ই নভেম্বর) রবিবার, সকাল ১০টায় সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে কলেজের শহীদ বরকত মিলনায়তনে দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর বাইতুল মোশাররফ জামে মসজিদের খতিব মুফতি নাসিরুদ্দিন কাসেমী। প্রধান আলোচকের বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মাদ সঃ এর জীবন ও কর্ম এবং ঈদ-এ-মিলাদুন্নবীর তাৎপর্য সংক্ষেপে সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের হযরত মুহাম্মাদ সঃ এর মতো ধৈর্যশীল, পরিশ্রমী, ত্যাগী ও খোদাভীরু হতে হবে। তবেই আমাদের পার্থিব ও পরকালীন জীবন পূর্ণতা পাবে, সফল হবে।”
এসময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ ড. মোছা. আবিদা সুলতানা, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..