× Banner
সর্বশেষ
মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময়

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠ থেকে ইউনুছ হোসেন  (৪৮ ) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত ইউনুছ স্থানীয় ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে বলে জানা গেছে।
ইউনুছ এর ভাই ইউসুফ বলেন, আমার ভাই  ইউনুছ এর স্ত্রীর সাথে ভাইয়ের মনোমালিন ভাল ছিল না। এ নিয়ে আমরা কয়েকবার বিচার শালিশে বসলেও মিমাংসা ঠিক মত হয়নি। এক পর্যায়ে আমার ভাবী তাসলিমার সাথে ভাইয়ের বিবাহ বিচ্ছেদ হয়। এবং তাছলিমা অন্য  জায়গায় বিয়ে করে। তবে সেখানে ৫ বছর সংসার করার পর আবার সে ফিরে আসে আমার ভাইয়ের ঘরে। আমরা তাকে সন্দেহ করছি সে কারো সাথে যোগসাজসে ইউনুছকে হত্যা করতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণাপোতা গ্রামের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এদিকে ইউনুছের মৃত্যুর খবর তার গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে আশ্বাস দিয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে হরিনাপোতা মাঠ থেকে ইউনুছ নামে একজন এর মৃত দেহ উদ্ধার করি। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা সঠিক তদন্ত না করে বলা যাবে না। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানায় ইউনুছ আমদানিকৃত পণ্যবাহি গাড়িতে স্কট হিসাবে কাজ করত।


এ ক্যটাগরির আরো খবর..