যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, ভারতের বনগাঁও উত্তর চব্বিশ পরগনার শাহাপাড়ার গ্রামের মুজিত খানের ছেলে মিন্টু খান(৪৪)।
সোমবার ( ১৫ জুন ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তে বড় আঁচড়া নামক এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ বোতল বিদেশী মদ, ১১টি মোবাইল এবং নগদ ১৪,৭৫০/-টাকা আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,৫৭,৩২৪/-(পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত চব্বিশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামি যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..