এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে পঞ্চগড়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক মেলার উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড়ের জেলা প্রশাসক পঞ্চগড় অমল কৃষ্ণ মণ্ডল, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলিম খান, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট
প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে
মেলা উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।


