এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে
পঞ্চগড়ের মিড়গড়ে আগুন লেগে প্রায় দুই একরের আখ খেত পুড়ে ছাই হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে জেলা পরিষদ প্রশাসক আমানুল্লাহ বাচ্চুর আখ ক্ষেতের মাঝখানে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে অনেকেই এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে পুরো আখ খেতে আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক ঘন্টার ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। জেলা পরিষদ প্রশাসকের ভাই আলহাজ কাচ্চু জানান, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে দুই একর জমিতে লাগানো আখ পুড়ে ছাই হয়েছে। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাবিলদার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




