পঞ্চগড়ে হেলমেটধারী বাইকচালকদের ট্রাফিক পুলিশের সাধুবাদ

পঞ্চগড়ে হেলমেটধারী বাইকচালকদের ট্রাফিক পুলিশের সাধুবাদ
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোটরসাইকেল চালক যারা হেলমেট ব্যবহার করছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চগড় জেলা পুলিশ।
পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক চত্বরে ট্রাফিক বিভাগের সদস্যরা যারা হেলমেট পড়ছেন, সড়ক পরিবহন আইন সচেতনতার সাথে মানছেন তাদের জন্য কি করা যায় এরই প্রেক্ষিতে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা পুলিশের  ট্রাফিক বিভাগ পঞ্চগড়ের টিম সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা, জরিমানা ও আটকের পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধকরণের চেষ্টা করেছে। এবং হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের সঙ্গে মতবিনিময় করে এবং তাদেরকে ধন্যবাদ জানান। একই সাথে হেলমেটের গুরুত্ব তুলে ধরেন এবং চালকদের সাথে ফটোশেসন করেন।
হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকরা জানান, আমরা আমাদের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করি। হেলমেট পড়লে নিজের জীবন সুরক্ষিত থাকে। এই প্রথম ট্রাফিক পুলিশ আমাদেরকে হেলমেট পড়ার কারনে ধন্যবাদ জানালো।
ট্রাফিক বিভাগের সার্জেন্ট আল ফরিদ জানান, পঞ্চগড়ের লোকজন যারা মোটরসাইকেল চালান তারা বেশির ভাগই হেলমেট ব্যবহার করেন না। আবার অনেকেরই মোটরসাইকেলের ইন্সুইরেন্স, রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স নেই। আমরা প্রাথমিক ভাবে হেলমেটের বিষয়ে উদ্যোগ নিয়েছি। যারা হেলমেট পড়ছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সচেতনতাই সড়ক চলাচলে জীবনের নিরাপত্তা বাড়াতে পারে। আমরা যদি নিজেরা  সচেতন নাহই তাহলে শুধুমাত্র জরিমানা ও মামলা করে সড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বিধান অসম্ভব।
এসময় সার্জেন্ট মাসুদ হাসান, এটিএসআই কামরুজ্জামান, রঞ্জন কুমার রায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।