ভূমি মন্ত্রণালয়ের ১৩-১৬তম গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

ভূমি মন্ত্রণালয়ের ১৩-১৬তম গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

(ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩) ভূমি মন্ত্রণালয়ের ১৩-১৬তম গ্রেডের ‘কম্পিউটার অপারেটর’, ‘সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর’ এবং ‘অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’-এর শূন্য পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা অংশের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে মোট ৩০১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ভূমি মন্ত্রণালয় থেকে ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত “ভূমি মন্ত্রণালয়ের গ্রেড-১৩তম হতে গ্রেড-১৬তম ৩য় শ্রেণির শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীর তালিকা” শীর্ষক বিজ্ঞপ্তিতে জানানো হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৪-১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ ঢাকার নীলক্ষেতে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক পোর্টাল/ওয়েবসাইট https://minland.gov.bd থেকে জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।