ফ্রান্সে অভিবাসন বিরোধী নতুন আইন হতে যাচ্ছে : অবৈধদের মধ্যে গভীর উদ্বেগ এবং তীব্র বিক্ষোভ

ফ্রান্সে অভিবাসন বিরোধী নতুন আইন হতে যাচ্ছে : অবৈধদের মধ্যে গভীর উদ্বেগ এবং তীব্র বিক্ষোভ

ফ্রান্সের অভিবাসন আইন পরিবর্তন করতে চান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। গতকাল সোমবার ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে নতুন আইন সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে আইন হওয়ার জন্য উচ্চকক্ষ ও প্রেসিডেন্টের সই প্রয়োজন। বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরের শুরুতে বিলটি আইনে পরিণত হতে পারে।

বিলে কী আছে, তা এখনো সম্পূর্ণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত পাওয়া কিছু তথ্য অনুযায়ী আইনে আশ্রয় আবেদনপ্রক্রিয়া দ্রুততর করা হচ্ছে। আবেদন প্রত্যাখ্যাত হলে আপিলের জন্য অপেক্ষার সময়ও কমিয়ে আনা হবে। সেই সঙ্গে ফ্যামিলি রিইউনিয়ন বা পারিবারিক পুনর্মিলন ভিসা প্রক্রিয়াও কঠিন করে তোলা হচ্ছে। অর্থাৎ ফ্রান্সে পরিবারের কোনো সদস্য থাকলে তার পক্ষে অভিবাসন পাওয়া নতুন আইনে আগের চেয়ে জটিল হতে পারে। ফরাসি রাজনীতিকদের একাংশের অভিমত, বাম ও ডানপন্থীদের সঙ্গে আপস–মীমাংসার মাধ্যমেই এই বিল তৈরি হয়েছে। এই নতুন আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীরা।

নতুন এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে ফ্রান্সের বিভিন্ন প্রান্তে। গতকাল রোববার দুপুরে দক্ষিণ প্যারিসে একটি বিশাল মিছিল বের করা হয়। আইনের বিরোধিতা করা হয় ওই মিছিল থেকে। মিছিলের সামনে হাঁটছিলেন আহমেদ সিবি। মালি থেকে পাঁচ বছর আগে ফ্রান্সে আশ্রয় নিতে এসেছিলেন ৩৩ বছরের সিবি। দক্ষিণ প্যারিসে আন্দোলনের অন্যতম মুখ তিনি। আহমেদ সিবি জানান, ডাস্টবিন পরিষ্কার, অফিস–বাড়িতে পরিচারিকার কাজ ও বাসন মাজা—এই ধরনের কাজে অংশ নিতে হচ্ছে আশ্রয়প্রার্থীদের। অথচ বিমা থেকে শুরু করে কোনো রকম সুযোগ-সুবিধা তারা পান না। তাদের কাগজ এখনো তৈরি হয়নি। ফরাসি নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য সব নোংরা কাজ করেও তাদের জীবন দুর্বিষহ। মিছিলের একাধিক প্ল্যাকার্ডে এ বিষয়ে লেখা ছিল।

আহমেদের ভাষ্য, আশ্রয়প্রার্থীদের দিয়ে আগামী বছরের প্যারিস অলিম্পিকের কাজও করানো হচ্ছে। স্টেডিয়াম তৈরি ও সংস্কারের কাজ করানো হচ্ছে। অথচ তাদের বৈধ কাগজপত্র দেওয়া হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।