× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
সামাজিক সংগঠন

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। আজ ঢাকায় সড়ক পরিবহন ও সেতুরেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলমের সঙ্গে নিসচার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।

নিসচার মহাসচিব জনাব লিটন এরশাদের নেতৃত্বে অনুষ্ঠিত এই সাক্ষাতে সড়ক নিরাপত্তা বিষয়ে সার্বিক পরিস্থিতিচ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নিসচার পক্ষ থেকে সংগঠনটির ৩৩ বছরের দীর্ঘ আন্দোলনসচেতনতামূলক কার্যক্রম এবং চলমান উদ্যোগসমূহ তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

আলোচনায় নিসচার প্রতিনিধিরা সড়ক নিরাপত্তা বিষয়টিকে জাতীয় অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং যানজটমুক্ত বাংলাদেশ গড়ার সরকারি পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সাক্ষাতে মন্ত্রী জনাব শেখ রবিউল আলম বলেনসড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে মূল সমস্যা হিসেবে তিনি পথচারী ও সাধারণ জনগণের মধ্যে আইন ও বিধি মেনে না চলার প্রবণতাকে উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও হাইওয়ে পুলিশে পর্যাপ্ত জনবলের অভাবও একটি বড় চ্যালেঞ্জ বলে তিনি জানান। তিনি আরও বলেনহাইওয়ে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় সমন্বয়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে।

তবে ভবিষ্যৎ কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করে কাজ করার আশ্বাস দেন মন্ত্রী।

সাক্ষাৎ শেষে নিসচার প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সচিব জনাব জিয়াউল হকের সঙ্গেও বৈঠক করেন। সেখানে সড়ক নিরাপত্তা জোরদারে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। জবাবে সচিব আগামী ঈদকে সামনে রেখে নিসচার সঙ্গে যৌথভাবে যানজট নিরসনে কাজ করার আগ্রহ ্রকাশ করেন।

পরবর্তীতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আনিসুর রহমানের সঙ্গেও নিসচার প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয় এবং আলাপ শেষে নিসচার কার্যক্রম সংক্রান্ত ডকুমেন্টস তার কাছে হস্তান্তর করা হয়।

নিসচার প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম আর হাসান (ভাইস চেয়ারম্যান)এডভোকেট তৌফিক আহসান টিটু (যুগ্ম মহাসচিব)মোঃ কাইয়ুম খান (যুগ্ম মহাসচিব)মোঃ আসাদুর রহমান (অর্থ সম্পাদক)মোঃ আব্দুর রহমান (সাংগঠনিক সম্পাদক) এবং এম. নাহিদ মিয়া (সহ সাংগঠনিক সম্পাদক)।

সংশ্লিষ্টরা মনে করছেনসরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদার হলে দেশে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আসবে।


এ ক্যটাগরির আরো খবর..