× Banner
সর্বশেষ
সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু

নিউজিল্যান্ডের বড় জয়

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে। ডানেডিনে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে লঙ্কানদের ১২২ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে কিউইরা।

প্রথম ইনিংসে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৪৩১ রান। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। এরপর কিউইরা তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০৫ রান।

বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে তিন উইকেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে করে শ্রীলঙ্কা। আজ পঞ্চম দিনে সফরকারী ব্যাটসম্যানরা প্রতিরোধের চেষ্টা চালালেও স্বাগতিক বোলারদের নৈপুণ্যে ইনিংস বড় করতে না পারাতেই শেষপর্যন্ত হার মানতে হয় তাদের।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে দীনেশ চান্দিমাল ৫৮, কুশাল ম্যান্ডিস ৪৬, কিথুরুয়ান ভিথানাগে ৩৮, দিমুথ করুনারত্নে ও মিলিন্দা শ্রীরিবর্ধনে ২৯ রান করে করেন। শেষপর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৮২ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। ফলে প্রথম টেস্টে ১২২ রানে বড় জয় পায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিম সাউদি। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও নিল ওয়াগনার। আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার।

১৮ ডিসেম্বর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুখোমখি হবে সফরকারী শ্রীলঙ্কা।


এ ক্যটাগরির আরো খবর..