× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নারিন্দা গর্ভমেন্ট পোলার হ্যান্ডবলে ফাইনালে

SDutta
হালনাগাদ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে উঠেছে সানিডেইল ও নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগের ফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল ও সানিডেইল। দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে আগামীকাল ০৫ অক্টোবর ২০২৫ রবিবার।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সানিডেইল ৩১-১৩ গোলে হারিয়েছে সেন্ট গ্রেগরী স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-০৭ গোলে এগিয়ে ছিল। অন্য সেমিফাইনালে নারিন্দা ১৯-১২ গোলে হারিয়েছে ঢাকা গভ: মুসলিম হাইস্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১১-০৭ গোলে এগিয়ে ছিল।

ওদিকে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ১৭-০২ গোলে হারিয়েছে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে। প্রথমার্ধে বিজয়ী দল ০৯-০০ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য সেমিফাইনালে সানিডেইল স্কুল ২৯-০১ গোলে হারিয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০০ গোলে এগিয়ে ছিল।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ মাসুদ ইমাম এবং বিশেষ অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জনাব কাজী নজরুল ইসলাম উপস্থিত থেকে প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করবেন।

 


এ ক্যটাগরির আরো খবর..