× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

নাটোরে সাপের দংশনে দুই জনের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে সোমবার রাতে সাপের দংশনে মিলি বেগম (২৮) ও আবু সাঈদ (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। নিহত মিলি বেগম উপজেলার জামাইদিঘা গ্রামের শাহীন আলমের স্ত্রী ও আবু সাঈদ হারোয়া গ্রামের ওসমান আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ শোবার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাঈদকে বিষধর সাপ দংশন করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, সোমবার সন্ধ্যায় গৃহবধু মিলি বেগম তার ঘরের চৌকির নীচে রাখা আলু বের করতে গেলে তাকে সাপে দংশন করে। এ সময় পরিবারের লোকজন স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়-ফুঁক দেয়ার আধা ঘন্টা পর তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..