নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের শোক

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের শোক
নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যু

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এ উপলক্ষে ঢাকায় নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আরও পড়ুনঃ অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে অর্থ লোপাটের অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রী

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাসে শোকবই খোলার উদ্যোগ নেওয়া হয়। সেখানে গিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে শোকবার্তা লিপিবদ্ধ করেন।

শোকবইয়ে স্বাক্ষরের সময় ড. আবদুল মঈন খান বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান।

আরও পড়ুনঃ ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ স্থানীয় সরকারমন্ত্রীর

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।