ঝিনাইদহে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৫ অক্টোবর’২০১৬: ১৩ অক্টোবর আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঝিনাইদহ ভুমিকম্প ও আগুন নিয়ন্ত্রন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয় মাঠে এ মহড়া আয়োজন করে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস। সেসময় অগ্নিকান্ডে ও ভুমিকম্প আত্মরক্ষায় করনীয় সচতেনতা মুলক মহড়া করা হয়। মহড়ায় ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ষ্টেশন অফিসার দিলিপ কুমার, আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।