× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নমিনি নয়, উত্তরাধিকারী হবে টাকার মালিক

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

মালিক মারা গেলে সঞ্চয়পত্রের টাকা নমিনির পরিবর্তে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করার রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০৩ এপ্রিল) এ বিষয়ে এক আপিল আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আই ফারুকী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজনীন নাহার।

আইনজীবী নাজনীন নাহার বলেন, এ রায়ের ফলে সঞ্চয়ের টাকা নমিনি উত্তোলন করতেও পারবেন, তবে টাকার মালিক হবেন উত্তরাধিকারী।

হাইকোর্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র কেনা এক ব্যক্তি মারা যান। এরপর তার ছেলে সঞ্চেরপত্রের টাকার অংশীদার হতে বাংলাদেশ ব্যাংকে সাকসেশন সার্টিফিকেট আনতে যান। কিন্তু ছেলে নমিনি না হওয়ায় তাকে সাকসেশনপত্র দেয়নি বাংলাদেশ ব্যাংক। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ওই ব্যক্তির নমিনি ছিলেন অন্য (উত্তরাধিকারী নয়) ব্যক্তি।

পরে সঞ্চয়পত্রের উত্তরাধিকারী দাবি করে ঢাকার বিশেষ জজ আদালতে সিভিল মামলা করেন ওই ব্যক্তির ছেলে। কিন্তু বিচারিক আদালত তার মামলা খারিজ করে দেন।


এ ক্যটাগরির আরো খবর..