নবীগঞ্জে মুশকিল হাসান (রঃ) ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ন খেলায় ফাইনালে বৃন্দাবন চ্যাম্পিয়ান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইল খেলার মাঠে অনুষ্টিত মুসকিল হাসান(রঃ)ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাহুবলের বৃন্দাবন স্পোটিং ক্লাব ১-০ গোলে নবীগঞ্জের কায়স্থগ্রাম মা’য়ের দোয়া স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।

গতকাল রবিবার বেলা ৩ ঘটিকায় উক্ত ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খেলার মাঠের চারদিকে দিকে হাজার হাজার দর্শকদের উপচে পড়া ভীড় ছিল নজর খাড়ার মতো। খেলার প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যান বাহুবলের বৃন্দাবন চা বাগান স্পোটিং ক্লাব। দ্বিতীয়ার্ধে মরন কামড় দিয়েও কোন গোল না হওয়ায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বৃন্দাবন। রার্নাস আপ হয় কায়স্থগ্রাম মায়ের দোয়া স্পোটিং ক্লাব। উত্তেজনা পূর্ণ খেলাটি উপভোগ করার জন্য নবীগঞ্জ ও বাহুবল উপজেলাসহ আশপাশ এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমিকরা মাঠে প্রবেশ করেন দুপুর থেকেই।

বেলা ২ টার মধ্যেই মাঠটি দর্শকের সমাগমে ভরে উঠে। তীল ধারনের ঠাই ছিল না যেন মাঠে। এদিকে উক্ত ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এডভোকেট আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, উপজেলা আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, থানার ওসি’র সহধর্মীনি বেগম বাতেন খান, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, প্রাক্তন চেয়ারম্যান শাহনেওয়াজ প্রমূখ নেতৃবৃন্দ।

পরে অনুষ্টানের অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রার্নাস আপ টপি তোলে দেন। পরে টুর্নামেন্টের র‌্যাপেল ড্র অনুষ্টিত হয়।

ট্যাগ ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলীউপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজাউপজেলা আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানউপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেনজাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরীজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানারা আবদুল্লাহথানার ওসি’র সহধর্মীনি বেগম বাতেন খাননবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীনবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁনবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালামপ্রাক্তন চেয়ারম্যান শাহনেওয়াজবাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইমুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।