এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বোদা পৌর এলাকার সাতখামারে কোচ বাসের মুখোমুখি সংর্ঘষে ১২ জন আহত। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ অক্টোবর (শনিবার) রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঢাকা গামী রোমার নাইট কোচের সাথে বিপরীত গামী পথিক মিনি বাস মুখোমুখি সংর্ঘষ হয়। সংর্ঘষে ১২ জন আহত হওয়ায় আহতদের ঠাকুরগাও ও বোদা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ডাইভার সহ দুই জনের অবস্থা আশংকা জনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।