× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নগরকান্দায় দেবরের হাতে ভাবী খুনের মামলায় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

admin
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

আবু নাসের হুসাইন, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের নগরকান্দায় দেবরের হাতে ভাবী খুনের মামলায় ৫৬ দিনেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে আসামীরা। হতাশায় বাদীর পরিবার।

উল্লেখ্য যে, জমিজমা নিয়ে উপজেলার চরযোশ্বরদী ইউনিয়নের বাস্তপুটি গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে দেলোয়ার হোসেন ওরফে বাবলু ও কবির শেখের বিরোধ চলছিলো। এরই সুত্রধরে গত ২৫ জুলাই মঙ্গলবার সকাল ৮ টার দিকে কবির শেখের সাথে তার ভাবী বাহারুন বেগমের কথা কাটাকাটি হয়। এরমধ্যে কবির শেখ উত্তেজিত হয়ে ভাবী বাহারুন বেগমের উপর হামলা চালায়। দেবরের লোহার রডের আঘাতে ভাবী গুরুত্বর আহত হয়।

আহতবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রিফার করেন। আশংকাজনক অবস্থায় বাহারুন বেগমকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুলাই শুক্রবার সকালে বাহারুন মারা যায়। এ ঘটনায় নিহতের ছেলে সবুজ শেখ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২১, তাং-২৭/০৭/১৭ ইং। মামলার পর থেকে অদ্যবধি পর্যন্ত একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী সবুজ শেখ এ প্রতিনিধিকে বলেন, কবির শেখ, তপু শেখ, রথিন শেখ ও নুরজাহান বেগম গংরা আমার মাকে হত্যা করেছে। আজ প্রায় দুই মাস পার হয়ে গেলো কিন্তু একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের ঢিলেমির কারণে আসামীরা আমার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা এখন হতাশার মধ্যে আছি।

মামলার উপ-পরিদর্শক ও নগরকান্দা থানার এসআই মো. বদিউজ্জামান বলেন, সকল আসামী পলাতক রয়েছে। আসামীদের ধরার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..