× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

ধূমপায়ীদের ফুসফুস ভালো রাখার উপায়

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক : ধূমপানে অভ্যস্তরা নিজের ফুসফুস পরিষ্কার করতে পারেন নানা উপায়ে। তবে ধূমপান ছাড়তে পারলে তার থেকে বড় আর অন্য কিছু হতে পারে না।

যদি কোনোভাবেই ধূমপানের নেশা ছাড়তে না পারেন, তাহলে ফুসফুসকে রক্ষার জন্য কয়েকটি উপায় জেনে নিন।

যোগ ব্যায়াম অভ্যাস করুন: প্রাণ ভরে শ্বাস-প্রশ্বাস নিলে শরীর থেকে টক্সিন বেরতে সাহায্য করে। যোগ ব্যায়াম অভ্যাস করলে ফুসফুসকে পরিষ্কার রাখা সম্ভব হয়।

পুদিনাতুলসী পাতার ব্যবহার: নানা ধরনের ফুসফুসের সংক্রমণ থেকে বাঁচতে পুদিনা-তুলসী এমনকি বাসক পাতার রস খেতে পারেন।

ডায়েটে আনারস: আপনার ডায়েট চার্টে এমন খাবার রাখুন যাতে অনেক বেশি করে অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিন সি রয়েছে। এক্ষেত্রে আনারস বা নানা ধরনের বেরি, পেয়ারা ইত্যাদি ফল দারুন কাজ দেবে।

আদার রস: গলা খুসখুস বা সর্দি-কাশিতে যেমন দারুণ কাজ দেয় আদা, তেমনই ফুসফুসের ময়লা পরিষ্কার করতেও এর জুড়ি নেই। একটুকরো আদা মুখে পুরে নিন। এতে দারুন কাজ দেবে।

গাজরের রস: গাজরের রস শুধু ফুসফুস নয়, শরীরের নানা দূষিত পদার্থকেও বাইরে বের করে দেয়। প্রতিদিন অল্প করে গাজরের রস খেলে শরীর অনেক চাঙা থাকে।

লেবুর রস: শরীর সুস্থ রাখতে লেবুর রসের কোনো জুড়ি নেই। প্রতিদিন একগ্লাস লেবুর শরবত ফুসফুসের সঙ্গে সারা শরীরকে সুস্থ রাখে।

গ্রিন টি: নিয়মিত গ্রিন টি খেলে ফুসফুস সুস্থ থাকতে দারুন সাহায্য করে।

ডেয়ারিজাত দ্রব্য খাওয়া নয়: যখন ফুসফুসকে পরিষ্কার করার প্রক্রিয়া চালু করবেন তখন ডেয়ারিজাত কোনো প্রোডাক্ট খাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

তথ্যসূত্র: ইন্টারনেট


এ ক্যটাগরির আরো খবর..