নাক ডাকা বন্ধের কিছু উপায়

স্বস্থ্য ডেস্ক : যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তাদের থেকে বেশি ভোগেন পাশের জন। কাজেই নিজের জন্য নাহোক সাথের মানুষটির জন্য নাক ডাকা বন্ধ করাটা জরুরী।

আপনার নাক ডাকার সমস্যা থেকে থাকলে জেনে নিন, এই সমস্যা মুক্তি পাওয়ার কিছু উপায়। তবে নাক ডাকার আওয়াজ ও পরিমাণ অস্বাভাবিক হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, নাক ডাকা অন্য অনেক স্বাস্থ্যসমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের ঝুঁকির আলামতও হতে পারে।

এলাচ দানার গুঁড়ো: প্রথমে এলাচের দানা গুঁড়ো করে রেখে দিন। প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় ১ গ্লাস গরম পানিতে ১/২ চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। কাজে দেবে।

ব্রাহ্মি তেল বা মাখন: মাখন গরম করে গলিয়ে নিন। তারপর নাকের উভয় ছিদ্রে ১ ফোঁটা করে এই গলানো মাখন দিন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় দিন। ব্রাহ্মি তেল সবসময় বাড়িতে থাকে না। তবে চাইলে ব্রাহ্মি তেলও নাকে দিতে পারেন।

চিত হয়ে শোবেন না: চিত হয়ে শোয়ার থেকে যদি একদিক করে শোয়া যায় তাহলে নাক ডাকা অনেক কম হয়। এর জন্য আপনি একটি টেনিস বল পায়জামার পিছন পকেটে রেখে দিন শুতে যাওয়ার সময়। এর ফলে চিত হতে শুতে গেলেই বলটি লাগবে, ঘুমের ঘোরেও আপনি পাশ ফিরেই শুতে বাধ্য হবেন।

দুধ এড়িয়ে চলুন: অনেকে আছেন যারা রাতে শুতে যাওয়ার আগেই ঠিক এক গ্লাস ঠাণ্ডা দুধ খেয়ে শুতে যান। এর ফলে মুখে ও গলায় শ্লেষ্মার একটা পরত জমে যায়। ফলে নাক ডাকার আওয়াজ আরও বেড়ে যায়।

রাতে ভারি খাবার নয়: রাত ৮ টার পর ভারি খাবার একেবারে পেট ভরে খাবেন না। বা খাওয়ার ঠিক পরেই শোবেন না। একেই সন্ধ্যার পর শরীরের যন্ত্রাদি কাজের গতি মন্থর করে। তখন যদি অতিরিক্ত খাবার পেটে য়ায়, পাচন যন্ত্রকে অতিরিক্ত শক্তি লাগাতে হয় তখন। ফলে ঠিক করে শ্বাস নিতে সমস্যা হয়। তখনই নাক ডাকার আওয়াজ উৎপন্ন হয়।

বদঅভ্যাস বর্জন: অ্যালকোহল এবং ধূমপান উভয়ের প্রভাবেই নাক ডাকার আওয়াজ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে পারে। কারণ এই ধরনের নেশা পেশিগুলোকে শিথিল করে দেয়, ফলে স্বাভাবিক কাজ বাধা পায়। যার ফলেও নাক ডাকার সমস্যা হয়। তাই বিশেষ করে শুতে যাওয়ার আগেই ধূমপান বা মদ্যপান করবেন না।
তথ্যসূত্র: ইন্টারনেট

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।