আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমান সিরিয়ায় ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত ‘দেইল ইজ্জর’ প্রদেশে বিমান হামলা করেছে । শুক্রবারের এ হামলায় ৩৬ জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ’ এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। খবর এএফপি।
খবরে বলা হয়, দেইর ইজ্জর প্রদেশের বিভিন্ন জেলায় ৭০ বার অভিযান চালায় রাশিয়া ও সিরিয়ার জেট বিমান। এতে ৩৬ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপের মুখপাত্র রামি আবেদল রহমান একথা বলেন।
দেইর ইজ্জরে সিরিয়ার ৩টি তৈল কূপ আছে। ২০১১ সালে প্রদেশটি সিরিয়া সেনাবাহিনীর হাত ছাড়া হয়।