× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন জাতীয় হিন্দু মহাজোট

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীয় দলীয় নেত্রী বরাবর এক স্মারক লিপি প্রদান করলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এবং একই সময় বাংলাদেশের সকল জেলার নেতৃবর্গের তত্ত্ববধানে স্ব-স্ব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে মাননীয় প্রধান মন্ত্রী ও বিরোধীয় দলীয় নেতৃ বরাবর এক স্মারক লিপি প্রদান করলেন।

হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দিনবন্ধু রায়ের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ডঃ সোনালী রানী দাস, মানিক চন্দ্র সরকার, ডাঃ মৃত্যুঞ্জয় রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাংগঠণিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, প্রমূখ।

স্মারক লিপিতে তারা বলেন দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই হিন্দু সম্প্রদায় পিতা-মাতা, সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে মিলিত ভাবে ধর্মীয় আচার পালন করবার স্বপ্ন দেখে। কিন্তু দূর্গা পূজায় মাত্র একদিনের ছুটি থাকায় ধর্মীয় দায়িত্ব পালন করা থেকে বঞ্চিত হয়ে হিন্দু সম্প্রদায়ের এই দিনগুলি নিরাশা, হতাশা ও বেদনার ভিতর দিয়ে অতিবাহিত হয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সকল সম্প্রদায়ের সমান সুযোগ ও ধর্মনিরপেক্ষ নীতি সংযুক্ত করেছে। কিন্তু উক্ত ধর্মনিরপেক্ষ নীতি ও সমান সুযোগ লাভের বিষয়টি সংবিধানের পাতাতেই সীমাবদ্ধ রয়েছে; বাস্তবে এর কোন কার্যকারীতা নেই, হিন্দু সম্প্রদায় তা বাস্তবে দেখতে চায়। হিন্দু সম্প্রদায় আশা করে আসন্ন দূর্গাপুজার আগেই হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের দাবীটি সরকার পূরণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..