তালায় জেএনডি ক্লাবের আয়োজনে আট দলীয় ফুটবল খেলায় সাগর ফিস জয়ী

খান নাজমুল হুসাইন,তালা সাতক্ষীরা :- সাতক্ষীরা তালা উপজেলায় নেহালপুর জেএনডি ক্লাবের আয়োজনে আট দলীয় নকআউট ফুটবল ফাইনাল খেলায় তালা সাগর ফিস ট্রাইবেকারে জয় লাভ করে। তার প্রতিপক্ষ হিসাবে জোর প্রতিদন্ধিতা  করেন যশোর জেলার কেশবপুর ফুটবল একাদশ।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদ হোসেন,উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল লিটুর সভাপত্বিতে খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানা অফিসার ইনচার্জ মো: ছগির মিয়া,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।

খেলা শুরুর পনের মিনিটের মাথায় সাগর ফিস একটি গোল করতে সক্ষম হয় কিন্তু বিরতির ঠিক দশ মিনিটের মাথায় কেশবপুর ফুটবল একাদশ গোলটি শোধ করে ফলে ম্যাচ রেফরির সিদান্ত অনুযায়ী খেলা ট্রাইবেকারে নিতে হয় আর ট্রাইবেকারে সাগর ফিস জয়লাভ করে। খেলাটি সার্বিক পরিচালনা করেন ইন্দ্রজিৎ দাস বাপ্পী,সহযোগিতা করেন জেনএডি ক্লাবের সভাপতি আল কয়ুম,সাধারন সম্পাদক মেহেদী হাসান ,আবুবক্কার সিদ্দিক,আলতাফ হোসেন (সাবেক ইউপি সদস্য),কবির হোসেন আ: আলিম,লাবলু রহমান সহ সকল সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।