হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  বাহুবল উপজেলার অলুয়া গ্রামে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল কাইয়ূম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত মুনছব উল্লার পুত্র। জানা যায়, অন্যান্য দিনের মতো কৃষক আব্দুল কাইয়ূম জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান রাতে বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।