× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

দুই দিনে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল বানালো চীন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ দুই দিনের ব্যাবধানে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল বানিয়ে তাক লাগিয়ে দিল চীন সরকার। এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য মাত্র দুই দিনে হাসপাতাল বানিয়েছে চীন সরকার। ২ দিনে নির্মিত হাসপাতালটি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকে ৪৬ মাইল দূরে অবস্থিত। হাসপাতালটিতে মঙ্গলবার চীনের স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে প্রথম রোগী ভর্তি করা হয়েছে। জানা গেছে, টানা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫ শত শ্রমিক মিলে দুই দিনে এই হাসপাতালটির নির্মান কাজ শেষ করেছেন। সোমবারই তারা হাসপাতালটিতে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট এবং বিছানার ব্যবস্থা করে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..