দীর্ঘক্ষণ ধরে টিভি দেখলে আপনার ফুসফুসের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে!

স্বাস্থ্য ডেস্ক: এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ ধরে টিভি দেখলে আপনার ফুসফুসের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

সম্প্রতি ব্রিটেনের একদল গবেষক জানিয়েছেন, পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় ধরে এক নাগাড়ে টিভি দেখলে ফুসফস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। গবেষকদল প্রায় ১৮ বছর ধরে প্রায় ৮৬ হাজার মানুষের উপর পর্যবেক্ষণ করে এমন তথ্য দিয়েছেন।

এই গবেষণায় দেখা গেছে, টিভি ফোবিয়া রয়েছে–এমন শতকরা ৫৯ ব্যক্তির মৃত্যু হয়েছে কেবল পালমোনারি এমবলিজমের কারণে। গবেষকদের দাবি, যাঁরা দিনে গড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে টিভি দেখেন তাঁদের ওই পালমোনারি এমবলিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণের থেকে দ্বিগুণ বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা বলেছেন, এর থেকে বাঁচার উপায় হল এক টানা টিভি না দেখে মাঝে মাঝে বিরতি দেওয়া।

সেই সময় উঠে একটু চলাফেরা করা ভলো। শুধু তাই নয়, পাশাপাশি প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দিয়েছেন তাঁরা। তবে শুধু এই রোগের কারণ টিভিই নয়। একই শারীরিক জটিলতা দেখা দিতে পারে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারেও এমনটাই জানিয়েছেন গবেষকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।