গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎপৃষ্টে লামিয়া বেগম (৩০)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া বেগম হিরণ গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।
হুমায়ুন খানের ভাই আব্বাস খান বলেন, দুপুরে রাইস কুকারে রান্নার জন্য লাইন দিতে গিয়ে আমার ভাইয়ের স্ত্রী বিদ্যুৎপৃষ্টে আহত হয়। আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার এস আই সুকুমার কুন্ড বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিহত লামিয়ার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।





