× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সরেজমিনে অভিজ্ঞতা দি নিউজ টিমের

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

রাই-কিশোরীঃ ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করলো দি নিউজ টিম

আজ শনিবার ১ ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকার দুই সিটি নির্বাচনে পুরো ঢাকা ঘুরে তথ্য সংগ্রহ করলো বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ের অন্তর্গত জাতীয় ও আন্তর্জাতিক প্রথম সারির নিউজ পোর্টাল দি নিউজের দুটি টিম দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, প্রধান উপদেষ্টা সম্পাদক প্রসেন কুমার মুখার্জী, বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী, সহ সম্পাদক বিপুল রায়, আলতাফ হোসেন সহ একটি দল এবং মোটর বাইক যোগে মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি দল নির্বাচনে তথ্য সংগ্রহ করেছে।

সরেজমিনে দেখা গেল, সূত্রাপুর-গ্যান্ডারিয়া হয়ে মতিঝিল- খিলগাঁও-রামপুরা-বাড্ডা-ক্যান্টমেন্ট-মিরপুর-শ্যামলী-আগারগাঁও-ধানমন্ডি থেকে রমনা এলাকা। বেশিরভাগ বুথে নিরিবিলি ও শান্ত পরিবেশ বিরাজ করেছে। প্রথমদিকে ভোট কেন্দ্রে অল্প সংখ্যক ভোটারদের উপস্থিতি দেখা গেলেও কিছু কিছু কেন্দ্রে বেশ কিছু ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।

মিরপুরে কালসী রোডের একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কে ভোটারদের উপস্থিতি কমের কারন জানতে চাইলে তিনি বলেন, শীতকালতো তাই হয়তো লোকসংখ্যা কম। খেয়েদেয়ে হয়তো বা আস্তে আস্তে আসবে।

ধানমণ্ডির জিগাতলা টেনারি মোড় কেন্দ্রের পোলিং এজেন্ট রত্না রায়কে নির্বাচন কেমন হচ্ছে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা বয়স্ক ও নতুন ভোটার দের সব রকম সহায়তা করছি। সিটি কর্পোরেশনে প্রথম ইভিএম ভোট হওয়ায় নতুন হওয়া ভোটার এবং বয়স্ক ভোটারদের কিছুটা অসুবিধা হচ্ছিলো। আমরা তাদের সর্বতোভাবে  সহযোগিতা করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন স্কুলের ভোট কেন্দ্রে ঢোকার সময় গেটের নিরাপত্তাকর্মীরা বলেন ভোট কেন্দ্রে ঢোকার আগে আমাদের পুলিশের এস আই স্যারের সাথে কথা বলে যান। আমাদের ঢুকতে বাধা দিয়ে সাব ইনেস্পেকটর শহিদ বলেন আপনারা কিছুক্ষন অপেক্ষা করুন আমি উপরে কল করছি প্রিজাইডিং অফিসার স্যারের সাথে কথা বলি তারপর আপনারা ভেতরে যাবেন।

তবে, মারামারি বা হতাহত তেমন বেশি কোথাও দেখা যায়নি এবং খবর ও পাওয়া যায়নি। নিরিবিলি ভোটে সোনার বাংলায় আবারো নৌকার জয় নিশ্চিত বলেই ধরে নেয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..