বাণিজ্যিকভাবে চীন থেকে কেনা সিনোফার্মের তৃতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে দশটায় বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দ্বিতীয় ফ্লাইটে রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা আসে। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়।
চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে।
এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।





