× Banner
সর্বশেষ
কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, আহত-১

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত

দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে রেজওয়ান সরকার পিটার (৪৫) নামে একজন সুপারভাইজার নিহত ও নাজমুল ইসলাম নামে একজন হেলপার গুরুতর আহত হয়েছে।

বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের খুনিয়ার দোলা নামক স্থানের হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রেজওয়ান সরকার পিটার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার জায়গিরহাট গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে তারাগঞ্জ ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং গুরুতর আহত নাজমুল হোসেনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রংপুর থেকে সৈয়দপুরগামী মিথিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুনিয়ার দোলা নামক স্থানে পৌছলে একই দিক থেকে আসা ভাই ভাই পরিবহনের মালবাহী একটি ট্রাক ওভারটেক করার সময় ওই বাসের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেরামত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..